শিরোনাম
রিপোর্টার | ০৬:৩৫ পিএম, ২০২২-০৮-০৪
বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে যৌতুক, বাল্য বিবাহ, মাদক, নারী ও শিশু নির্যাতন বিরোধী শীর্ষক আলোচনা সভা, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ আগস্ট ) চট্টগ্রাম ওমর শাহ পাড়া মডেল হাই স্কুলেএ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
এ অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা হাজী আবু নাছের এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম জাফর উল্লাহ। উদ্বোধনী বক্তব্যে প্রদান করেন ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী, প্রধান আলোচক ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ।
এই সময় প্রধান অতিথি বলেন ,' দিন দিন নারী ও শিশু নির্যাতনের হার হার বেড়েই চলছে। তিনি আরও বলেন এই ভয়াবহ পরিস্থিতিতে সরকারের পাশাপাশি সকলকে সচেতন হতে হবে । সবাই মিলে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
এই সময় উদ্বোধনী বক্তব্যে মুহাম্মদ আলী বলেন, যৌতুক একটি সামাজিক ব্যাধি হয়ে সমাজকে নষ্ট করে দিচ্ছে। এর ফলে দিন-দিন নারী ও শিশু নির্যাতনে সমাজ অবক্ষয় হচ্ছে। তাই এই ধরণের কাজকে সমাজ থেকে নির্মূল করার লক্ষ্যে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, এই সামাজিক ব্যাধি মোকাবেলায় সমাজের সকল শ্রেণীর পেশার মানুষকে সোচ্চার হওয়ার উদাত্ত্ব আহবান জানাচ্ছি। এই সময় আরও উপস্থিত ছিলেন, সমাজ সেবক মোঃ ইলিয়াস সিরাজী, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, রহমান আদর্শ শিক্ষালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, মোঃ ইমরান হোসেন, মোঃ জিয়াউল ইসলাম, সুমি আক্তার,মোঃ সুমন,মোঃ কামাল হোসেন প্রমূখ। উক্ত অনুষ্ঠানে হত-দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন সভাপতি হাজী মোঃ আবু নাছের।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited